Return Refund & Exchange Policy (রিটার্ন  রিফান্ড ও এক্সচেঞ্জ পলিসি)

SeasonOne BD ক্রেতাদের সন্তুষ্টির পাশাপাশি স্বচ্ছ ব্যবসায়িক সম্পর্কে বিশ্বাসী। অহেতুক হয়রানি ও ব্যবসায়িক ক্ষতি এড়াতে আমাদের পলিসিটি কঠোরভাবে অনুসরণ করা হয়।

১. নো রিফান্ড পলিসি (No Refund Policy – COD)

  • আমাদের “ক্যাশ অন ডেলিভারি” মেথডে ডেলিভারি সম্পন্ন হওয়ার পর কোনো প্রকার ক্যাশ রিফান্ড বা টাকা ফেরত দেওয়া হয় না
  • পণ্যে কোনো ড্যামেজ থাকলে আপনি অন্য পণ্যের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন সর্বোচ্চ ১ বার (One Time)

২. রিফান্ড সুবিধা (Refund Facility – Advance Payment)

  • শিপিং-এর আগে: সম্পূর্ণ পেমেন্ট অগ্রিম করে অর্ডার করলে যদি শিপিং-এর আগে অর্ডার ক্যানসেল করতে চান, তাহলে সাথে সাথে সম্পূর্ণ রিফান্ড করা হবে।
  • শিপিং-এর পরে: সম্পূর্ণ পেমেন্ট অগ্রিম করে অর্ডার করলে যদি শিপিং-এর পর অর্ডার ক্যানসেল করতে চান, তাহলে ডেলিভারি চার্জ ও প্যাকেজিং খরচ বাবদ টাকা রেখে বাকি টাকা রিফান্ড করা হবে।

৩. এক্সচেঞ্জ সুবিধা (Exchange Facility)

  • পছন্দ হচ্ছে না বা সাইজ জনিত কারণে আপনি সর্বোচ্চ ১ বার (One Time) পণ্য এক্সচেঞ্জ করতে পারবেন।
  • এক্সচেঞ্জের ক্ষেত্রে আপ-ডাউন (আসা-যাওয়া) ডেলিভারি চার্জ ক্রেতাকে বহন করতে হবে।
  • আমাদের ভুল: আমাদের ভুলে কোনো পণ্যে সমস্যা থাকলে অবশ্যই ফ্রি এক্সচেঞ্জ সুবিধা পাবেন।
  • সময়সীমা: পণ্য রিসিভ করার ১ দিনের মধ্যে আমাদের জানাতে হবে।
  • প্রসেস: পছন্দ জনিত কারণে পণ্য এক্সচেঞ্জ করতে চাইলে যেই পণ্যটি এক্সচেঞ্জ করবেন সেটি আমাদের কাছে পাঠাতে হবে। আমাদের হাতে পৌঁছানোর পর প্রোডাক্টের গুণগত মান ঠিক আছে কিনা যাচাই করার পর যদি সব ঠিক থাকে, তবেই পরবর্তী ডেলিভারিতে ১-৪ কর্মদিবসের মধ্যে এক্সচেঞ্জ পাঠানো হবে। এই ক্ষেত্রে ক্রেতার ডেলিভারি চার্জ বহন করতে হবে।
  • বাতিলকরণ: যদি আমাদের কাছে ক্রেতার পাঠানো পণ্যের সাথে মিল না থাকে বা কোনো ত্রুটি পাওয়া যায় (যা ক্রেতার দ্বারা হয়েছে), সেই ক্ষেত্রে এক্সচেঞ্জ গ্রহণযোগ্য হবে না ও ক্রেতার আগের পণ্য ক্রেতাকে ফেরত পাঠানো হবে

৪. ডেলিভারি ও রিটার্ন সতর্কতা (আইনি বিধান)

  • ডেলিভারি চার্জ ও ক্ষতিপূরণ: ডেলিভারি ম্যানের সামনে পণ্য চেক করে দেখবেন। তবে শাড়ির ক্ষেত্রে কোনোভাবেই ভাজ খোলা যাবে না, পলি খুলে কালার ও যেটা অর্ডার করেছেন সেটা ঠিক আছে কিনা দেখতে পারবেন। পণ্য ঠিক থাকার পরেও যদি অকারণে পার্সেল রিটার্ন করেন বা ডেলিভারি চার্জ দিতে অস্বীকৃতি জানান, তবে The Sale of Goods Act, 1930 অনুযায়ী সেলারের ক্ষতিপূরণ হিসেবে আপনাকে ডেলিভারি চার্জ পরিশোধ করতে হবে।
  • ফেইক অর্ডার ও আইনি পদক্ষেপ: পণ্য ঠিক থাকা সত্ত্বেও যদি কেউ ডেলিভারি চার্জ না দিয়ে পণ্য ফেরত দেয় বা অসৎ উদ্দেশ্যে ফেইক অর্ডার করে, তবে তা Penal Code, 1860 (Section 420) অনুযায়ী প্রতারণা এবং Digital Security Act, 2018 অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এমতাবস্থায়, উক্ত ক্রেতার বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হতে পারে ও এর সাথে ক্রেতাকে  Blacklisted করা হবে এবং তার তথ্য জাতীয় ফেইক বায়ার ডাটাবেসে রিপোর্ট করা হবে।

যোগাযোগ

ইমেইল: [email protected]

হটলাইন: +8801632618337